বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে দু’সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৬৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিষপানে আত্মহত্যা করেছে দু’সন্তানের মা। আত্মহননকারী হচ্ছেন, আন্দিউড়া ইউনিয়নের খড়কি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী এবং মুরাদপুর গ্রামের মৃত ইমাম হোসেনের মেয়ে অজুফা খাতুন (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে অজুফা খাতুনকে জিয়াউর রহমানের কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের দু’টি সন্তান জন্ম নেয়। পরবর্তীতে অজুফার স্বামী জিয়াউর রহমান জীবিকার তাগিদে নাইজেরিয়া চলে যান। এর পর থেকে দু’সন্তান নিয়ে অজুফা বাবার বাড়ী মুরাদপুরে থাকতেন। সম্প্রীতি অজুফা মানসিক রোগে আক্রান্ত হলে বিভিন্ন ডাক্তার ও কবিরাজের চিকিৎসা করায়। বুধবার অজুফা গুনিয়াউক পীরের বাড়ীতে যান। সেখান থেকে রাতে ফিরেই বিষপান করে। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে রেফার করেন। ব্রাহ্মনবাড়ীয়া নিয়ে যাওয়ার সময় অজুফা রাস্তায় মারা যায়।
থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান-এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com