রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লোক সংস্কৃতি পদক ও শিল্পকলা সম্মাননা পেয়েছেন সাহিত্যিক মরহুম এম এ রব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ লোক সংস্কৃতি বিষয়ে শিল্পকলা পদক ও জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন মরহুম এম এ রব। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয় প্রবর্তিত শিল্পকলা পদক ও জেলা শিল্পকলা একাডেমি সম্মননা পদক পেয়েছেন গল্পকার লেখক, গবেষক, কবি, সাহিত্যক ও প্রাবন্ধিক মরহুম এম এ রব। ২০১৩ থেকে ১৬ সাল পর্যন্ত ২০ জন গুনীদের মধ্যে ২০১৫ সালে লোক সংস্কৃতিতে এম এ রব শিল্পকলা পদক ও জেলা শিল্পকলা একাডেমি সম্মননা পদক প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এ বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করে। গত ২২ মে মরহুম এম এ রব এর মেয়ে তাসনীম রব লোপা এ পদক গ্রহণ করেন।
গত ৮ মে ৭৮ বয়সে এম এ রব মৃত্যুবরন করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম মাটি ও মানুষের মানচিত্র, পেছনে হাঁটলে সামনের পথ চলে না, দুর্নীতির দুর্বৃত্তায়নে রাজনীতি সমাজ ও আমলাতন্ত্র, ভাবনার স্বরূপ, রৌদ্র রুষ্ট জীবন, গল্পের চেয়ে সত্য যে জীবন, নিসর্গের কষ্ট, সায়াহ্নধুসর, নগরে নিসর্গজ্যোতি, নিঃশব্দ নীলসহ বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com