শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে এসিড সহিংসতা রোধে সেমিনার অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০১৭
  • ৭৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসিড সহিংসতা প্রতিরোধে হবিগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার আয়োজন এবং জাতীয় এসিড নিয়ন্ত্রন কাউন্সিল (এনএসিসি)’র সহযোগিতায় জেলা আধুনিক স্টেডিয়াম সভা কক্ষে এই সেমিনার অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। ওই ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ও মুখ্য আলোচক মৌসুমী শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, দৈনিক প্রতিদিনের বানী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, ৭১’টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, জিটিভি’র প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, হবিগঞ্জ এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ প্রমুখ। সেমিনারে এসিড সহিংসতা রোধ ও তার প্রতিকার সহ সরকারী-বেসরকারী দপ্তরে নানা অসঙ্গতি নিয়ে আলোকপাতে অংশ নেন সংশ্লিষ্ট ফাউন্ডেশন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা। এসিড ছোড়ে কাউকে হত্যা বা সারা জীবনের মতো পঙ্গু করে দেয়া ভয়ংকর হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, ব্যবসা হউক আর কাউকে আক্রান্ত করা হউক না কেন, সে ক্ষেত্রে তাঁর ব্যবহার বন্ধে সরকারের আরও কঠোর আইন প্রয়োগ করা এবং তা আন্তরিকভাবে বাস্তবায়নে এগিয়ে আসা। এদিকে হবিগঞ্জ সহ সারাদেশে এসিড সহিংসতায় আক্রান্ত, মামলার প্রকৃত সংখ্যা, তাদের হদিস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। এমনকি ওইসব বিষয়ে সঠিক পরিসংখ্যান না থাকায় জেলা সমাজ সেবা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওপর দায় চাপান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com