শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আওয়ামী লীগ উন্নয়নের সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে লুটপাটে ব্যস্ত থাকে। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধ শেষে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে দিনরাত হবিগঞ্জ-লাখাইবাসীর জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, আমার দায়িত্ব আপনাদের উন্নয়ন কাজ সম্পন্ন করে দেয়া। কিন্তু দেশের সম্পদ রক্ষায় সকলকে সচেতনত থাকতে হবে। অল্প কিছুদিনের মধ্যেই হবিগঞ্জ-লাখাই শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। এ সময় তিনি বিদ্যুৎ সম্পদের অপচয় রোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া ও ইউপি চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, এডভোকেট শামীম মিয়া, সুরুজ মেম্বার, দিলু মেম্বার, ডাঃ আইন উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বজলু মিয়া, ইউপি চেয়ারম্যান মুখলিছ ও মারুফ মিয়া, শফিকুল ইসলাম, কবির মেম্বার, জহুর আলী মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমরান মিয়া।
উল্লেখ্য, ৪৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ৩.২৫ কিলোমিটার লাইন নির্মাণ করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এই লাইন স্থাপনের ফলে শংকরপাশা, চারিনাও, চরিপুর, বাদুপাশা, ও শান্তিশা গ্রামে ১৯৯ জন গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পেলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com