বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে মেয়ে নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে ৭ বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মাইশা। এ সময় তার মা হোসনা বেগম (৩০) আহত হয়েছেন। নিহত মাইশা শায়েস্তাগঞ্জ থানার বিরামচর গ্রামের প্রবাসী রফিক মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে মাইশাকে নিয়ে তার মা হোসনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা এলাকায় যাচ্ছিলেন। রতনপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে মা-মেয়ে দুইজনই গুরুতর আহত হন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, স্থানীয় লোকজন মা-মেয়েকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে মাইশাকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় হোসনা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বেলাল জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com