সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের ডাকঘর এলাকায় টিএস ফিটনেস জিমের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় পিয়ারা ম্যানসনে অবস্থিত নিত্য নতুন আঙ্গিকে অত্যাধুনিক মাল্টিমেশিন নিয়ে পরিচালিত ‘টিএস ফিটনেস জিমের’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বুধবার বিকেলে টিএস ফিটনেস জিমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম, পিয়ারা ম্যানসনের স্বত্তাধিকারী মোঃ মোশারফ হোসেন মঞ্জু। অনুষ্ঠানে টিএস ফিটনেস জিমের প্রোপ্রাইটর তানভীর আহমেদ আগত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে টিএস ফিটনেস জিমের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মালেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com