সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে একাধিক মামলার পলাতক দুই আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একাধিক ডাকাতি ও মাদক মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নিজনগর মেহেরগাওয়ের হুসাইন আহমেদের ছেলে ফয়সল আহমেদ (৩৫) ও একই ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে মিন্টু মিয়া (৩০)।
গতকাল সকাল ১১টার দিকে মাধবপুর-হরেশপুর শেওলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে লিপ্ত হলে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ তাদের গ্রেফতার  করেন। মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ দুইজনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com