সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে পৃথক স্থানে নোহা-বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ যাত্রী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৬৫৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জের পৃথক পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নোহা খাদে ও যাত্রীবাহী বাস সড়কে উল্টে পড়ে ৩৫ যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসালয়ে প্রেরণ করে।
গতকাল সোমবার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কলাপাড়ায় নোহা লাইটেস খাদে পড়ে যায়। অপরদিকে একই দিন সকাল ১০ টায় কদমতলীস্থ সিএনজি পাম্পের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে রংপুর থেকে সিলেটগামী বাসের ২০ জন ও সিলেট থেকে ঢাকা বিমানবন্দরগামী নোহার ৫ জন আহত হন।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীনের নেতৃত্বে একদল দমকল কর্মী ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসালয়ে পাঠান। হাইওয়ে থানা পুলিশ গাড়ীগুলো উদ্ধার করে হেফাজত করেছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com