সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মিরপুরে সড়ক দুর্ঘটনায় এ্যাম্বুলেন্স চালক নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে ট্রাক ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে জালালাবাদ গ্যাস অফিসের এ্যাম্বুলেন্স চালক সিরাজ সরদার (৪৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি শরীয়তপুর জেলার নরিয়া থানার সরদারকান্দি গ্রামের কালু মিয়া সরদারের পুত্র।
নিহত সিরাজ দীর্ঘদিন ধরে সিলেট মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অফিসের এ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত আছেন। গত বৃহস্পতিবার রাতে গ্যাস অফিসের রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে আসা পথে গতকাল ওই সময় এ্যাম্বুলেন্স নং (সিলেট ছ-৭১-০০৯৬) উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিরাজকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই সাহিদ মিয়া লাশের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com