শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ক্রিকেট জুয়ার মহোৎসব টাকা জোগাড় করতে চুরিচামারি

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জুড়ে চলছে ক্রিকেট খেলা নিয়ে জুয়া। শহর থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও জুয়া চলছে। শিশু, কিশোর, যুবকসহ অনেক বৃদ্ধও জড়িয়ে পড়েছে এই জুয়ায়। আর জুয়ার টাকা জোগাড় করতে উঠতি বয়সের অনেকেই ভিন্নপন্থা অবলম্বন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন দোকানে দিবারাত্রি ক্রিকেট খেলার নামে চলছে সর্বনাশা এ জুয়া খেলা। পৌর এলাকার বানিয়াচং সড়কে পিরিজিপুর এলাকায় একটি ষ্টেশনারী দোকানে দিনরাত কেরাম বোর্ড দিয়ে জুয়া খেলার পাশাপাশি ক্রিকেট খেলার নামে চলছে জুয়া। ওই দোকানে সন্ধ্যা হলে জুয়া খেলার হিড়িক পড়ে। দোকানের সামনে বসা থাকে ৪০-৫০ জন করে। এদের অধিকাংশই রিক্সা চালক, দিন মজুর ও যুব সমাজ। জুয়ার অংক এক’শ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চলে। জুয়া খেলার ধরণ প্রতি বল, ওভার ও ম্যাচে চলে বাজি। এ বাজিকরদের অধিকাংশ নেহাত দরিদ্র খেটে খাওয়া মানুষ। যে জিতবে তার ঘরে যাবে বাহারী বাজার-সদাই। আর যে হারবে তার পরিবার পরের দিন উপোস। এ নিয়ে সংসারে লেগে আছে নানা অশান্তি। এতে দোকান মালিকের কোন লোকসান নেই। তিনি এই সুযোগে দোকানে মাল বিক্রি করে অতিরিক্ত মুনাফার পাশাপাশি খেলার বাজি প্রতি টাকা নিচ্ছেন।
স্থানীয় লোকজন জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭টা বাজলে জুয়া খেলা দেখতে চলে যায় পাড়ার ওই ষ্টেশনারী দোকানে। আইপিএল জুয়ার কথা জিজ্ঞেস করা মাত্রই তারা বলেন এই খেলায় কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ হচ্ছে। জুয়া নামক ক্যান্সার যদি কোমলমতি শিশুদের গ্রাস করে তাহলে সুষ্ঠু সমাজের হাল ধরবে কে? জুয়ার নেশায় ছোটখাটো চুরি ও অপরাধের সাথে জড়িয়ে পড়ছে ওই সব আইপিএল জুয়ারীরা।
সংশ্লিষ্টরা জানান, গত দুই বছর যাবৎ আইপি টি-২০ খেলা নিয়ে এ জুয়া খেলা শুরু হয়েছে। বর্তমানে উপজেলা জুড়ে এ জুয়া মারাত্মকভাবে বেড়ে গেছে। সচেতন ও সুশীল সমাজ জানিয়েছেন, প্রশাসন এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করলে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com