মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে অবহিতকরণ কর্মশালা

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০১৭
  • ৪৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় পায়াকট বাংলাদেশের আয়োজনে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে গতকাল রবিবার দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও আবু আজম নুরের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াারম্যান মোঃ আবু তাহের। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার. কাজী সাফিয়া আক্তার, সেইফ এর কে এম মঞ্জুরুল হক, লুৎফুন্নাহার শিমুল, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, আবেদ হাসনাত চৌধুরী সনজু, হুমায়ূন কবির খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক পংকজ নাহা, আব্দুল মতিন প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে ১৩৫টি প্রতিষ্ঠানে বেকার যুবকদের সরকারি খবচে ৩৭টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে প্রশিক্ষিত করে দক্ষতা উন্নয়নের পর ৭০ ভাগ যুবককে চাকুরি দেওয়া হচ্ছে। এতে ৩০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। দেশের বেকার যুব সমাজকে কাজে লাগিয়ে তাদের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি বাড়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com