বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ থেকে শুরু হচ্ছে হাম রুবেলার টিকা বানিয়াচঙ্গে ৩শ ৬০টি টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়া হবে

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০১৭
  • ৬১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ থেকে শুরু হচ্ছে হাম রুবেলা ভিকসিন বিশেষ টিকাদান কর্মসূচি। চলবে ২৩ মে পর্যন্ত। এ কর্মসূচিকে শতভাগ সফল করতে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। ৩শ ৬০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ টিকা দেয়া হবে। কোন অবস্থায়ই যেন একটি শিশুও এ কার্যক্রমের বাইরে না থাকে এজন্য এলাকায় মাইকিংসহ স্থানীয় নেতৃবৃন্দসহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। টিকা দেয়ার পর যে কোন সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষনিক তা মোকাবেলা করতে ৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে টিএইচও ডাঃ গোলাম মহিউদ্দিন এ প্রতিনিধিকে জানান, হাম রুবেলা একটি গুররুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি। ৯ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকেই যেন অভিভাবকরা টিকাদান কেন্দ্রে নিয়ে এ ভিকসিনটি দিয়ে আসেন এজন্য সকল অভিভাবকসহ বানিয়াচংবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম,টি,ইপিআই যোবায়ের আহমদ খান জানান, বেশ কিছুদিন আগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় এ রোগের মহামারী দেখা দেয়ায়, এ ক্যাম্পিংটি পুনরায় করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com