শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ সদর কোর্টে একমাত্র শৌচাগার ব্যবহারের অনুপযোগী

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর কোর্টে একমাত্র শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির পানি পরিষ্কার না করায় কোর্ট প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা যায়, টানা তিনদিনের বৃষ্টিতে হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে গ্রামাঞ্চল থেকে আসা বিচারপ্রার্থী, আইনজীবি, বিচারক, পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। অপরদিকে আদালত প্রাঙ্গণের একমাত্র শৌচাগারটি পরিষ্কার না করায় ময়লা আর্বজনায় এটি উপচে পড়ছে। শৌচাগারের পাশে জেলা প্রশাসকের রেকর্ড রোম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ননজিআর কোর্ট ও একটি ডাকঘর রয়েছে। কিন্তু এ অফিসগুলোতে কর্মরত লোকজন দুগর্ন্ধের কারণে কাজ করতে পারছেন না। অনেকেই অভিযোগ করেন জেলা প্রশাসক কার্যালয়ের দুইজন সুইপার থাকলেও মাসে মাসে বেতন নিচ্ছে তারা। কিন্তু কাজ করছে না কিছুই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com