শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তুরস্কে আন্তর্জাতিক শিশু উৎসবে নবীগঞ্জ আনন্দ নিকেতনের নৃত্যশিল্পী মোহনের যোগদান

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক শিশু উৎসবে যোগ দিতে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের নৃত্যশিল্পী শাহরিয়ার তামজিদ মোহন তুরস্কে গমণ করেছেন। আগামী ২৩ এপ্রিল তুরস্কের রেডিও ও টেলিভিশন এর উদ্যোগে ৩৯তম আন্তর্জাতিক শিশু উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে যোগদান করতে বাংলাদেশ থেকে মোট ১৪ জন শিশুশিল্পী গত সোমবার সকাল ৬.১৫ মিনিটে তার্কিস এয়ারলাইন্স যোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মোহন নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের মন্টু মিয়া ও আশিকুল বেগমের পুত্র।
মোহনের মা আশিকুল বেগম জানান, ২০১৩ সালে ব্র্যাক চ্যানেল-আই দীপশিখা অনুষ্ঠানে অংশগ্রহন করে মোহন ১ম জাতীয় পুরস্কার অর্জন করে। এর পর বিটিভি সুবর্ন জয়ন্তী, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমীসহ বিভিন্ন জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে সে এ পর্যন্ত মোট ১১ বার জাতীয় পুরস্কার অর্জন করে। মোহনের এ সাফল্যের জন্য তার পিতা-মাতা আনন্দ নিকেতন পরিবার, ব্র্যাক চ্যানেল-আই পরিবার ও বিশেষ করে আনন্দ নিকেতনের নৃত্য বিভাগের প্রশিক্ষক প্রবীর শীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব বলেন, মোহনের এই সাফল্যে আনন্দ নিকেতন পরিবার গর্বিত। প্রতিটি শিশুই মোহনের মতো আন্তর্জাতিক পরিশরে অংশগ্রহন করে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলকে আরো সমৃদ্ধ ও বিকশিত করে তুলবে বলে আমি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com