সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শাকিবকে দেখতে হাসপাতালে বোরকা পরে নায়িকা অপু

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ শাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি থাকা শাকিব খানকে দেখতে হাজির হন তিনি। এদিন দুপুর ১২ টা ৩০ মিনিটে বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে যান শাকিব। তাৎক্ষণিকভাবে তার বিভিন্ন টেস্ট করা হয়।
শাকিব খানের বন্ধু প্রযোজক মো. ইকবাল বলেন, ‘শাকিবের অবস্থা ভালো। চিকিৎসকরা বলেছেন, এখন কোনও সমস্যা তারা দেখছেন না। আশা করি, ঝামেলা ছাড়াই বাসায় ফিরতে পারবেন তিনি। তবে শাকিবকে আরও দুই-একদিন হাসপাতালে বিশ্রাম নিতে হতে পারে।’
হাসপাতাল সূত্রে জানা যায়, শাকিব হাসপাতালটির কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছেন। তিনি বিভাগের ৫০৪ নম্বর কক্ষে রয়েছেন। তিনি প্রফেসর আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনে চিকিংসাধীন আছেন। চিকিৎসক জানান, রাত দশটা নাগাদ একটি রিপোর্ট এলে শাকিব খানের হাসপাতালে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শাকিব খান অসুস্থ হয়ে পড়ায় গেল তিন দিন ধরে তুমুল আলোচনায় থাকা ‘রংবাজ’ ছবির কাজ ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাল শুক্রবার (১৪ এপ্রিল) মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। ছবিটিতে শাকিবের নায়িকা বুবলী। অপুর সঙ্গে শাকিবের মূলত এই ‘বুবলী’ আর ‘রংবাজ’ ছবিটি নিয়েই যত বিবাদের সূত্রপাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com