শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

বানিয়াচং সড়কে রিক্সায় আমুদপূর্তি করতে গিয়ে প্রেমিক জুটির ঠাই হলো শ্রীঘরে

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বানিয়াচং সড়কের কালাডুবা এলাকায় রিক্সার মধ্যে আমুদপূর্তি করতে গিয়ে বৃন্দাবন কলেজের ছাত্র/ছাত্রীকে আটক করেছে জনতা। পরে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হল, হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা এ এইচ এম আজহারুল ইসলাম চৌধুরীর কন্যা হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ফারজানা ইসলাম সাথী ও বাহুবল উপজেলার কাঠোরা গ্রামের জাহেদ হোসেনের পুত্র একই কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র রাজু মোল্লা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তারা দুই জন রিক্সা নিয়ে ঘুরতে যায়। তারা রিক্সার মধ্যেই আমুদ ফুর্তি শুরু করে। বিষয়টি আচ করতে পেরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে উত্তম দেয়। খবর পেয়ে বানিয়াচং থানার এএসআই হাফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন থানায় গিয়ে তাদেরকে বিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু ফারজানা বিয়েতে আপত্তিকরলে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। কোর্টে উপস্থিত ফারজানা ও রাজু এ প্রতিনিধিকে জানায়, প্রেম করলে কি বিয়ে করতে হবে। ক’জনে প্রেম করে বিয়ে করে। পুলিশ তাদেরকে ধরে না। আমরা বিকেলে বেড়াইতে গিয়েছিলাম। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ওই ছাত্রীর জন্মদিন থাকায় রিক্সাযোগে পুকড়া বাজারের দিকে ঘুড়তে যা প্রেমিক জুটি। পরবর্তিতে রিক্সার মধ্যেই তারা আপত্তিকর কাজে লিপ্ত হয়। এ সময় এলাকার লোকজন রিক্সার মধ্যে তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে আটক করে বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com