বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মতবিনিময় সভায় পুলিশ সুপার ॥ জঙ্গিরা দেশে একযোগে হামলার পরিকল্পনা করছে

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৬৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে “জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলা” বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, নবীগঞ্জের কোন এলাকায় যাতে জঙ্গিরা আস্তানা গড়তে না পারে সে জন্য বাসার মালিক ও পার্শ্ববর্তী এলাকার লোকদেরকে ভাড়াটিয়ার যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোন ভাড়াটিয়াদের চলাফেরায় কারো কোন ধরণের সন্দেহ হয় তাহলে সাথে সাথে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। পুলিশ সুপার বলেন, এলাকার কোন লোক যদি নিখোঁজ হয় বিষয়টি পুলিশকে অবগত করবেন। যারা জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িয়ে গেছে তাদের খোঁজে বের করে ধরতে হবে এবং নতুন করে যাতে আর কেউ জঙ্গিবাদের জড়াতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। নব্য জঙ্গিদের এখনই ধরতে হবে যাতে পরবর্তিতে দেশের কোন জায়গায় হামলা বা হামলার পরিকল্পনা করতে পারেনা।
গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে উপজেলায় পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল মতিন আছাব, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, জাবেদ আলী, সত্যজিত দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ, আবু সাইদ এওলা, মুহিবুর রহমান হারুন, আলী আহমেদ মুসা, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, আলা উদ্দিন, আব্দুস ছালাম, সুন্দর আলী, প্রাণেশ দেব, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, কবির মিয়া প্রমুখ।
পুলিশ সুপারের দেয়া তথ্য মতে জঙ্গি চেনার উপায় ঃ জঙ্গি কার্যক্রমের সাথে জড়িতরা বাসা ভাড়া নিয়ে খুব কম আসবাব পত্র নিয়ে আসে, তাদের বাসায় টিভি থাকে না, কারণ জঙ্গিরা টিভি দেখা হারাম মনে করে, জঙ্গিরা কারো সাথে মিশে না, কারো বাসায় তারা যায়না, কাউকে তাদের বাসায় আনেনা, এলাকার কারো সাথে তাদের কোন যোগাযোগ নেই, কোন সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি নেই, জঙ্গিরা তাদের বাচ্চাদের বাসার বাহিরে যেতে দেয়না, খেলাধুলা বা অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে দেয়না, জঙ্গিদের বাসার দরজা, জানালা সব সময় বন্ধ থাকে এবং পর্দা লাগানো থাকে, তাদের বাসায় কোন কাজের লোক থাকে না, মাস শেষ হওয়ার আগেই বাসা ভাড়া দিয়ে দেয়, যাতে মালিক তাদের বাসার ভিতরে যেতে না পারে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি কোন লোকের চলাফেরায় সন্দেহ হয় তাহলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com