মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সেলিম ও শামীমা শাহরিয়ারের নেতৃত্বে জয়া গুপ্তের নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জয়া সেন গুপ্তের নির্বাচনী প্রচার কাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান সেলিম ও কৃষকলীগ কেন্দ্রীয় নেত্রী শামীমা শাহরিয়ারের নেতৃত্বে যুবলীগের একদল নেতা কর্মী। সোম ও মঙ্গলবার শাল্লা, ধলসহ বিভিন্ন বাজারে আওয়ামীলীগ প্রার্থী জয়া সেন গুপ্তের পক্ষে প্রচারনার অংশ হিসেবে জনসভা, পথসভা, লিফলেট বিতরণকরা হয়। নির্বাচনী প্রচার কাজে আতাউর রহমান সেলিমের সাথে ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় নেত্রী শামীমা শাহরিয়ার, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন কামাল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, আজমিরীগঞ্জ Salim-1উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল রায়, সাংগঠনিক সম্পাদক সজিবসহ যুবলীগের একদল নেতা কর্মী। এছাড়া শাল্লার একটি বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মজিদ খান এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল খান, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ তার অংশগ্রহণকারী যুবলীগ নেতৃবৃন্দ। জনসভায় বক্তারা ৩০ মার্চ নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। বক্তারা বলেন, দিরাই-শাল্লার উন্নয়নের রূপকার আপনাদের প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com