শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আতিয়া মহল থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহল থেকে ৪ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনা অভিযানের তৃতীয় দিন গতকাল সোমবার ওই ভবনের নিচতলায় এ মরদেহ পাওয়া যায়। এর মধ্যে ৩জন পুরুষ ও ১ জন নারী। গতকাল সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা অভিযান শেষ করেননি, পুরোপুরি শেষ হতে আরো কিছু সময় লাগবে। তবে ভেতরে আর কেউ জীবিত নেই। পুরো ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে কমান্ডোরা। ভেতরে যে নারীর লাশ পাওয়া গেছে তার নাম মর্জিনা ওরফে মঞ্জু আরা। তিনি জেএমবি নেতা ফাহিমের স্ত্রী। অন্য তিন জন হলেন মাঈনুল ইসলাম ওরফে মূসা, সোহেল ও রাফিদ আল হাসান। এদের মধ্যে সোহেল ও মর্জিনার পরিচয় নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।
গতকাল সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘নিচতলা থেকে ৪টা মরদেহ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল ওই ভবনের নিচ তলায় ৪জন আছেন। এর মধ্য ৩জন পুরুষ এবং ১জন নারী। আমরা দুটো মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। ওই ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা ভেতরে ছিল তারা অত্যন্ত প্রশিক্ষিত। এটা সেনাবাহিনীর বিশাল সফলতা। আমাদের অপারেশন চলমান আছে। ধারণা করা হচ্ছে ওই ভবনের নিচতলায় আর কেউ জীবিত নেই।’ গতকাল সকালে গোলাগুলি শুরু হলে শিববাড়ী ও আশপাশ এলাকাবাসী আতঙ্কিত হয়ে ওঠেন। এক পর্যায়ে সেনা কমান্ডোরা আতিয়া মহলের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com