রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ২ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দীর্ঘদিন ধরে নারী নির্যাতন মামলা ও গরু চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার ভোর রাতে নবীগঞ্জ থানার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নির্দেশে উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের গরু চুরি মামলার পলাতক আসামী নহর মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (২৬) কে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট-ফরিদপুর গ্রামের ইমানী বখত এর পুত্র রুহেল বখত দীর্ঘদিন ওয়ারেন্ট ভুক্ত পলাতক থাকার পর গ্রেফতার করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার রাত ১০টার গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে রুহেল বখত (৩৫) গ্রেফতার করে। শনিবার সকালে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com