মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিষদের চিত্রাংকন প্রতিযোগীতা

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে উন্মুক্ত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় আরডি হলে সাংস্কৃতিক পরিষদ কার্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্টিত। ৫টি বিভাগে ১২৫ জন প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সচিব স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শেখ নূর হোসেন, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সালেহ আহমদ, চারুশিল্পী আলাউদ্দিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনায় করেন মোজাম্মেল হক বাবুল ও জামাল উদ্দিন শিপন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের পুরস্কৃত করা হবে। তিনি সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন। শীঘ্রই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com