মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে শুরু হয়েছে নিহারেন্দু কর স্মরনে নিহারেন্দু নাট্য উৎসব

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ “ব্যর্থ প্রাণের আর্বজনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে শুরু হয়েছে নিহারেন্দু কর নাট্য উৎসব-২০১৭।
বুধবার রাত ৮টায় শ্রীমঙ্গল মহসীন অডিটরিয়ামে প্রান্তিক থিয়েটারের উদ্যোগে জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্যপ্রাণ ব্যক্তিত্বরা। উদ্বোধন শেষে ঢাকার খ্যাতনামা নাট্য সংগঠন প্রাঙ্গণমোড় তাদের বিখ্যাত নাটক আওরঙ্গজেব মঞ্চায়ন করে।
পরে আয়োজক প্রান্তিক থিয়েটারের পক্ষ থেকে প্রাঙ্গণ মোড়ের কর্নধার অনন্তহীরার হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেষ্ট। প্রান্তিক থিয়েটারের সভাপতি এম রহিম জানান, আগামী ৩টি পৃথক দিনে আরো ৩টি নাটক পরিবেশিত হবে সে গুলো হলো বেধুয়া, হাফ আখড়াই ও কিনু কাহারের থিয়েটার।
উল্লেখ্য নিহারেন্দু কর ছিলেন মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের প্রতিত যশা নাট্য ব্যক্তিত্ব, নাট্য সংগঠক, নাট্য কার, নাট্য নির্দেশক ও নাট্যাভিনেতা। ২০১৩ খ্রিষ্টাব্দে তিনি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com