মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বিনামূল্যে ফলজ ও শাক সবজির চারা বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি ও দেশীয় ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় নবীগঞ্জ উপজেলায় বিনামূল্যে চারা ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি এবং নারিকেল, লেবু, তাল, নিম, বেল, জাম, কাঁঠাল ও উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও খাদ্য নিরাপত্তায় শাকসবজি চাষের গুরুত্ব অপরিসীম। সরকার এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও কৃষকদের উদ্বুদ্ধ করতে চায়, যাতে তারা নিজেরা উৎপাদনে আগ্রহী হয় এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি জানান, উপজেলার তালিকা অনুযায়ী ১২৫ জন কৃষককে লেবুর ৬২৫টি চারা, ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নারিকেলের ১৭৫টি চারা, ৭০ জন কৃষকের মধ্যে উন্নত জাতের আমের ৩৫০টি চারা, এক হাজার দুইশ শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঠালের মোট ৪৮০০টি চারা এবং ৫০টি প্রতিষ্ঠানে ১৫০টি তাল গাছের চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সারও বিনামূল্যে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা প্রতীকীভাবে কিছু শিক্ষার্থী ও কৃষকের হাতে চারা তুলে দেন।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী ও কৃষকদের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা ও যত্নশীলতা তৈরি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com