শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী স্নানঘাট ইউনিয়নের দক্ষিন স্নানঘাট গ্রামের দুলা মিয়ার ছেলে সুমন মিয়া (২০)। গতকাল সোমবার ভোররাতে পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই গৌরাঙ্গ কুমার বসুর নেতৃত্বে একদল পুলিশ আশাতলা গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ১শ ৬০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় সুমন মিয়াকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরজত উল্লার ছেলে ইলিয়াস মিয়া পালিয়ে যায়। বাহুবল মডেল থানার ওসি মো.মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ী যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com