বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকার যুবসমাজকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকার রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজ লেখাপড়া করে এখন আর ঘরে বসে থাকে না। বর্তমান সরকার এমন ক্ষেত্র তৈরী করে দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি আয় করে পরিবার পরিচালনার কাজে অবদান রাখতে পারে। সরকার যুবসমাজকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে বাগুনীপাড়া অঙ্কুর ক্লাবের উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার দেশের জনগণের চোখ খোলে দিয়েছে। এখন আর কোন সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণকে ফাঁকি দিতে পারে না। নিজের দায়িত্ব নিজের তাগিদেই পালন করবে। অন্যতায় বাংলাদেশের সচেতন জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপর মহলে অভিযোগ করতে পারে। এমপি আবু জাহির বলেন, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে হবিগঞ্জ-লাখাইবাসীর কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতেও করতে চাই।
অঙ্কুর ক্লাবের সভাপতি মকসুদ আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিনসহ এলাকার মুরুব্বীয়ান, আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। একইদিন সংসদ সদস্য ৩৫ লাখ টাকা ব্যয়ে এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে বাগুনিপাড়া ফরিদ মিয়ার বাড়ি ভায়া দৌলতপুর রাস্তা এবং ৩০ লাখ টাকা ব্যয়ে বাগুনিপাড়া ঈদগাহ হইতে মির্জাপুর ভায়া বরচর রাস্তার উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য বলেন, উন্নয়নের দায়িত্ব সরকারের। আর দেশের সম্পদ সংরক্ষণের দায়িত্ব নিতে হবে জনগণকে। তিনি দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে বেড়া না দিতে স্থানীয় জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com