শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী নেতৃবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এর নেতৃবৃন্দ। রবিবার বিকেলে পরদর্শনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সহসভাপতি ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এর সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান গাজী, হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সহ-সভাপতি এমএ মুনিম চৌধুরী বুলবুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক ও দুর্গাপুর নাট্যবার্তা থিয়েটারের আজীবন সভাপতি জালাল আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক তালুকদার কাজল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আঃ হামিদ, রাজা মিয়া, বিশিষ্ট মুরুব্বী ফিরুজ আহমদ দেওয়ান, শায়েস্তাগঞ্জ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আক্তার মিয়া, আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন, ধর্মীয় শিক্ষক মাওঃ মতিউর রহমান, কৃষি শিক্ষক মোঃ রফিক মিয়া ও রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এস আর রুবেল মিয়া। ইউকের নেতৃবৃন্দকে বিদ্যালয়ের প্রবেশ মুখে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ পরিদর্শন শেষে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এর সভাপতি গাজীউর রহমান গাজী ও সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ শিক্ষা ট্রাষ্ট গঠনের মাধ্যমে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদানের ঘোষনা দেন। নেতৃবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com