সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় মহিলার ব্যাগ ছিনতাই কালে যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের সময় প্রদেশ গোপ (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে আজমিরীগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের শুকুর গোপের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা মৃত ইদ্রিছ আলীর স্ত্রী আলপনা আক্তার (৩৫) শহরের বেবী ষ্ট্যান্ড এলাকার একটি দোকানে কেনাকাটার জন্য আসেন। এ সময় প্রদেশ গোপ ব্যানেটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনতা তাকে ধাওয়া করে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে সদর থানা পুলিশে সোপর্দ করে। এসআই রুহুল আমিন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com