সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে পিডিবির ভূতড়ে বিল ॥ গ্রাহকদের মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পিডিবির ভূতড়ে বিলের কারণে গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিটার রিডিংয়ের মধ্যে সামঞ্জস্য না রেখেই বিল প্রদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পিডিবি কর্তৃপক্ষের মনগড়া বিলের কারণে গ্রাহকদের দীর্ঘদিন ধরে বাড়তি বিলের বোঝা পোহাতে হচ্ছে। এ নিয়ে শহরে গ্রাহকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শায়েস্তানগর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, তার মিটারে ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি বিল দেয়া হয়েছে।
শহরের ইনাতাবাদ এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, তাদের কারো মিটারে ১০০ ইউনিট, কারোটাতে ১৫০ বা ২শ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। কিন্তু তাদের প্রত্যেককে ২ হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার বিল ধরিয়ে দিচ্ছে পিডিবি। আর এ অতিরিক্ত বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম কাচ্ছেন গ্রাহরা। অভিযোগ রয়েছে অবৈধ টমটম গ্যারেজের ঘাটতি পূরণের জন্য তাদের অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে। বিদ্যুত অফিসের লোকজন মিটারের রিডিং না দেখেই মনগড়া মতো বিল তৈরি করে গ্রাহকদের দিচ্ছেন। আর এতে অতিরিক্ত বিদ্যুত বিল প্রদান করতে গিয়ে গ্রাহকরা হিমশিম খাচ্ছেন। এ ব্যাপারে বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ দেয়া হলেও এর কোন প্রতিকার করছে না কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com