শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আউশকান্দি সিএনজি গ্যাস ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি গ্যাস ষ্টেশনে ভয়াভহ অগ্নিকান্ড! অল্পের জন্য রক্ষা পেল পুরো গ্যাস পাম্প সহ বিভিন্ন স্থান থেকে গ্যাস নিতে আসা কয়েক শতাধিক ছোট বড় গাড়ি ও নানান পেশার লোকজন। বৃহস্পতিবার দুপুরে জগন্নাতপুর থেকে একটি সিএনজি অট্রোরিক্সা আউশকান্দি গ্যাস ষ্টেশনে আসে। সিরিয়াল শেষে দুপুর দেড়টার দিকে গ্যাস নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ সিএনজিতে আগুন ধরে যায়। এতে ওই ষ্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিক-বেদিক ছোটাছোটি করেন। ওই সময়ে জগন্নাপুর গ্রামের সিদ্দেক মিয়ার পুত্র রুপ মিয়া সিএনজিতে গ্যাস নিতে আসেন। গ্যাস নিয়ে বাহির হওয়ার সময় সিএনজির ওয়ারিংয়ে আগুন ধরে যায়। এতে হৈই হুল্লা শুরু হয়। সিএনজি চালক সাথে সাথে ধাক্কা গাড়িটি ধাক্কা দিয়ে পাম্প থেকে বের করে পার্শ¦বর্তী জমিনে ফেলে দেন। সাথে সাথে ছুটে আসেন গ্যাস পাম্প কর্তৃপক্ষ। তারা তাদের সংরক্ষিত যন্ত্রাংশ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে নিয়ন্ত্রনে আনেন। এতে সিএনজির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com