মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তেঘরিয়ায় মসজিদের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ সরকার একটি অসম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মসজিদ নির্মাণে আমি সংসদ সদস্য হিসাবে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করতে চাই। তিনি বলেন, এ সরকার সারাদেশে বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। আর বিএনপি-জামায়াত সারাদেশে সম্প্রদায়িকতার সৃষ্টি করে দেশে বোমাবাজির সৃষ্টি করে। গতকাল শুক্রবার দুপুরে তেঘরিয়ায় হযরত ইমাম হোসাইন (রাঃ) জামে মসজিদ এর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করার পর আমি নিজেকে সবসময় হবিগঞ্জবাসীর উন্নয়নে নিয়োজিত রাখছি। আর ভবিষ্যতেও রাখবো।
উদ্বোধনকালে মুসল্লীদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার ইউনুছ মিয়া সিরাজ মিয়া, সিরাজুল ইসলাম, মোস্তফা মিয়া, সেলিম মিয়া ও সৈকত আলীসহ এলাকার মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com