বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের মিরপুরে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে মিরপুর বাজারের কয়েকটি মোরগের দোকান, মুদি দোকান ও চা-স্টলসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ১শ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, মিরপুর বাজারের সড়কের পাশে গড়ে উঠেছে কয়েকটি মোরগের দোকান। এসব দোকানে মেশিন দিয়ে মোরগ জবাই করা হয়। জবাই করা মোরগের রক্তের স্তুপ পচে দুর্গদ্ধ ছড়ায়। এতে করে পরিবেশ দূষিতসহ পথচারী ও স্থানীয়দের সমস্যা সৃষ্টি হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com