মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ অলিপুরে বাস উল্টে টমটম যাত্রী নিহত ॥ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে ভারতীয় নাগরিক বহনকারী বাস উল্টে জয়ধন বেগম (২৫) নামের প্রাণ কোম্পানীর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ৮ শ্রমিক আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অলিপুর রেলগেইটের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা সদর উপজেলার কান্দিগাও গ্রামের আব্দুস সহিদের কন্যা। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই সময় নসরতপুর থেকে একটি টমটম শ্রমিক নিয়ে অলিপুর প্রাণ কোম্পানীতে যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌছলে ঢাকাগামী তিশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৮৬১) বাস ওই এলাকায় উল্টে যায়। এ সময় সাইটে থাকা টমটমকে চাপা দিলে ঘটনাস্থলেই টমটমে থাকা যাত্রী প্রাণ কোম্পানীর শ্রমিক জয়ধন বেগম মারা যায়। আহত হয় একই গ্রামের আলাল মিয়া (২০), সাদেক মিয়া (২০) ও সিজিল মিয়া (১৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com