বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইর ভবানীপুরে নববধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভবানীপুর গ্রামে অভি রাণী দাশ (১৮) নামের এক নববধুর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধুর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। স্বামীর বাড়ির লোকজন বলছেন সে আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অভি রাণীর পরিবার সুত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত নরেশ দাসের পুত্র সুধীন দাশের সাথে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদীশ দাসের কন্যা অভি রাণী (১৮) কে বিয়ে দেয়া হয়। অভির স্বজনদের অভিযোগ বিয়ের পর থেকেই তার স্বামী ও আত্মীয় স্বজন নির্যাতন করতো। গত শনিবার রাতে অভি তার পিতাকে জানায়, তার স্বামী তাকে নির্যাতন করছে। এক পর্যায়ে সুধীনের পরিবারের পক্ষ থেকে অভির পিত্রালয়ে খবর পাঠানো হয় সে আত্মহত্যা করেছে। এদিকে ঘটনার পরপরই সুধিন ও তার পরিবারের লোকজন আত্মগোপন করেছে। লাখাই থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com