মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাতছড়ি বন কর্মকর্তা মামুনুর রশিদ বরখাস্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে কর্মরত ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আবুল কালামসহ মন্ত্রণালয়ের একাধিক সূত্র।
বিগত ১১ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া আরো কিছু গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্যে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকে (সিসিএফ) নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তুষার কান্তি পাল স্বারিত প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে কটু আচরণ, কিছু সাংবাদিককে হোটেলে খাওয়ানোর নামে অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই মন্ত্রণালয় সাতছড়ি জাতীয় উদ্যানের সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলি করার নির্দেশও দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক কালবেলার সাংবাদিক মুজাহিদ মসি ও বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ টিপু সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ পাচারের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই বন কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় ২ জন সাংবাদিক হামলার শিকার হন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো তাদের বিরুদ্ধেই থানায় বিনাতদন্তে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হলে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ বিষয়ে সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল মন্ত্রণালয়ের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে। তারা অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবিও জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com