মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে। এদিকে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা, পতাকা উত্তোলন ও সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনে আলোকসজ্জা, দূর্জয় স্মৃতি সৌধ শহীদ মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও হাফিজ উদ্দিন এবং মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মরহুম মেজর জেনারেল আব্দুর রব বীরউত্তম, মুক্তিযুদ্ধকালীন হবিগঞ্জ জেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মরহুম মোস্তফা আলী, মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও মরহুম ডাঃ শামসুল হোসেন উমদা মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ, সকাল ৮ টায় স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে সালম গ্রহণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম ও বিশেষ অতিথি পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সকাল ১০ টায় নিমতলায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, ১০ টায় বিকেজিসি স্কুল মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, শিশু একাডেমী প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু পরিবার সমুহে উন্নতমানের খাদ্য পরিবেশন, ৪ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৬টায় নিমতলায় আলোচনা সভা ও রাত ৮ টায় সাংস্কৃতিক অনুষ্টান। এদিকে আওয়ামীলীগ, বিএপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও যথাযথ মর্যাদায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com