রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বাহুবলের স্নানঘাট বাজারে চুরি ॥ দুই পহারাদারকে আটক

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি হয়েছে। এ ঘটনায় বাজারের দুই পাহারাদারকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাজারের কাজী এন্টারপ্রাইজে এ চুরির ঘটনাটি ঘটনা ঘটে। ওই দোকান থেকে কম্পিউটার ও মোবাইলসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে মালিক জানান। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে চোরেরা দোকানের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ১টি কম্পিউটার, ৪০টি মোবাইল হ্যাণ্ডসেট, মেমোরি ও মোবাইল সামগ্রীসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার পর বাজারের পাহারাদার শোরগোল শুরু করলে মানুষজন জড়ো হতে থাকে। পরে পুলিশে খবর দিলে রাতেই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত) ও এস.আই গৌরাঙ্গ বসু ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের দুই পাহারাদার মো: কামাল মিয়া ও জবেদ আলীকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com