শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের আলোচিত যৌনকর্মীর সর্দারসহ তার ৩ সহযোগি গ্র্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আলোচিত যৌনকর্মীর সর্দারণী কানি জোসনাসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে সদর থানার এসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গরুর বাজার এলাকার বাসিন্দা কানি জোসনার বাড়িতে অভিযান চালায়।
পুলিশের অভিযান টের পেয়ে ওই বাসায় থাকা খদ্দেরেরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত কানি জোসনা (৪০) গরুর বাজার এলাকার বাসিন্দা হায়দর আলীর স্ত্রী। তার অপর তিন সহযোগিরা হল, রিচি গ্রামের আলাই মিয়ার কন্যা আম্বিয়া (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পিটুয়াহরি গ্রামের মনতাজ মিয়ার কন্যা শিরিনা আক্তার (২০) ও বগুরা জেলার গজারিয়া গ্রামের শিল্পী আক্তার (২০)। এ সময় তাদের ব্যাগ থেকে জন্মনিয়ন্ত্রণের বেশ কিছু বড়ি ও কনডম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কানি জোসনার নেতৃত্বে হবিগঞ্জ শহরে পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল। জোসনা শহরের সার্কিট হাউজ এলাকায় বাসা ভাড়া নিয়ে ভাসমানভাবে গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্নস্থান থেকে মেয়েদের এনে অসামাজিক কাজ করাতো। তার কাছ থেকে উঠতি বয়সী যুবকরা গাঁজাসহ বিভিন্ন মাদক কিনে সেবন করতো।
সম্প্রতি কোর্ট স্টেশন ফাঁড়ির সাবেক টিএসআই হেলাল অভিযান চালিয়ে তার আস্তানা বন্ধ করে দেয়। এরপর সে ফিরে যায় তার পুরোনো আস্তানা গরুর বাজারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com