শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পবিত্র কোরআন শরীফ পুড়ানোর ঘটনায় ইমাম সমিতির নিন্দা ক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র কোরআন শরীফ অবমাননা ও পুড়ানোর ঘটনায় সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি। গতকাল সোমবার জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মো: নুরুল আমিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী নজমূল হোসেন সরজমিনে পশ্চিম ভাদৈ জামে মসজিদ, ভাঙ্গারপুল জামে মসজিদ ও আমতৈল জামে মসজিদ পরিদর্শন করেন। নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি নি:সন্দেহে মুসলমানদের অন্তরে আঘাত দেয়ার জন্যই ঘটিয়েছে। এ ব্যাপারে সজাগ ও সচেতন থাকার জন্য জেলার সকল ইমামগণকে আহ্বান জানান তারা। এ ঘটনায় যাতে কোন ধরণের সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকেও নজর রাখার জন্য সবাইকে তারা আহ্বান জানান।
সংবাদপত্রে প্রেরিত বিবৃতিদাতাগণ হলেন, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা তৈয়ব আলী, কাজী মাওলানা জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দ আজহার আহমেদ, মুফতি মাওলানা এম.এ মজিদ, মাওলানা সৈয়দ আহমদ, মুফতি তাহির উদ্দিন, মুফতি আলমগীর হোসাইন, মুফতি আ: শহিদ, মাওলানা আব্বাস আলী প্রমুখ। বিবৃতিদাতাগণ এ ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com