রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনের জনসভায় গ্রেনেড হামলা মামলায় ॥ হবিগঞ্জের মেয়র জিকে গউছ সিলেটের মেয়র আরিফ কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনের জনসভায় গ্রেনেড হামলা মামলায় সিলেট ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক ও জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকালে দিরাই আমলগ্রহণকারী আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ রায় প্রদান করেন। আদালত সূত্র মতে, এ মামলায় আরিফ ও গউসকে অভিযুক্ত করে গ্রেফতার দেখাতে আবেদন করেন সিআইডি হবিগঞ্জ জোনের সহকারি পুলিশ সুপার বসু দত্ত চাকমা। প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় ওই দুইজনের সম্পৃক্তা রয়েছে বলে সিআইডির কর্মকর্তা জানান। পুর্নতদন্ত শেষে নতুন করে চার্জশিটে এই দুই নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়। গতকাল শুনানির নির্ধারিত তারিখ ছিল। সকালে সিলেট কারাগার থেকে সুনামগঞ্জে আনা হয়। শুনানি শেষে বিচারক দুইজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। দুপুরে দুইজনকেই সিলেট কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১জুন দিরাই পৌর শহরে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ হয়। এসময় ওয়াহিদ মিয়া নামে এক যুবলীগ কর্মী নিহত ও ২৯জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com