শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মির্জাপুর হাই স্কুলে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আবু জাহির এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর হাইস্কুলে ৬৩ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এর উদ্বোধন করেন তিনি। এ সময় এলাকাবাসী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
ডাঃ মোঃ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১২ গ্রাম সরদার আব্দুল লতিফ খান কালন। এছাড়াও বক্তব্য রাখেন, মির্জাপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা মোঃ রফিক মিয়া, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য এডঃ কনক জ্যোতি সেন রাজু, রিচি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, কানাই লাল দাশ, মোঃ আব্দুল হক, গণি মিয়া, বারেক সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেবিকা রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ওয়াদুদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিরঞ্জিব রায় রানা, হাবিবুর রহমান, আব্দুল আহাদ, আব্দাল উদ্দিন খান, রফিক মিয়া, ভানু রায়, সুধাংশু রঞ্জন রায়, সমীর রায়, কুতুব আলী, সাজিদ মিয়া, মর্তুজ আলী, মহিবুর মিয়া, হারুন মিয়া, তৈয়ব আলী, আক্তার উদ্দিন খান, আয়াত আলী, শাহীন মিয়া, রকি খান, রজব আলী, আক্কাছ আলী, শাহাব উদ্দিন, আউয়াল মিয়া, মন্টু রায়, নীলকান্ত দাশ, লিটন দাশ, আজমান খান, শাহিদ মিয়া, আব্দুল খালেক, বশর উদ্দিন, সমছু মিয়া, আলফু মিয়া, আছকির মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com