বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ১৩ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক, মোস্তাক আহমেদ, অঞ্জন চন্দ্র সরকার ও এসএসআই হারুন রশিদসহ একদল পুলিশ সদরের গরীব হোসেন মহল্লার ডাক্তার বাড়ীর ব্রীজ থেকে তোপখানা মহল্লার মহিত উল্বার ছেলে আক্তার (২০) কে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী আরো ৪জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর আক্তার এর শরীর তল্লাশী করে ১৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আক্তারকে প্রধান আসামী করে অজ্ঞাত নামাদের আসামী করে এসআই মোস্তাক আহমেদ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com