বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভায় মোতাচ্ছিরুল ইসলামকে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে পৌর আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষনা করা হয়। গতকাল  শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের কার্য নিবার্হী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রহমান, আবু সালেহ মোঃ শিবলী, অ্যাডভোকেট আফিল উদ্দিন, শাবাজ চৌধুরী, স্বপন লাল বণিক, সুজিত বণিক, ইউনুছ মিয়া, আব্দুল কদ্দুছ, আব্দুল আজিজ ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব খান, দুলাল সূত্রধর, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মামুন, চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, পৌর আওয়ামীলীগ নেতা মধু মিয়া, নাসির উদ্দিন, কবির আহমেদ, সামসুউদ্দিন আহমেদ, ইকরাম হোসেন, সুরুজ মিয়া, মকসুদ আলী জয়ধর, পার্থ সারথী রায়, আব্দুল হেকিম, ইয়াহিয়া চৌধুরী, মিজানুর রহমান, আব্দুল মতিন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ মোতাচ্ছিরুল ইসলামকে সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মনোনিত করার জন্য জেলা আওয়ামীলীগের নিকট জোড় দাবী জানান।
সভায় সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামকে পৌর আওয়ামীলীগের পক্ষে একক প্রার্থী হিসেবে মনোনীত করায়। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম তাকে একক প্রার্থী ঘোষণা করায় পৌর আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আগামী উপজেলা নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলাবাসীর দোয়া, সহযোগীতা ও আশীর্বাদ কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় আমি নির্বাচিত হলে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের নেতৃত্বে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্ঠা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com