শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত খবর শুনে চাচার মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৭৩৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই নিহতের চাচাত চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হত্যাকান্ডের ঘটনায় দুই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের মৃত হাজী সুনাফর উল্লার পুত্র সাবেক সেনা সদস্য মোজাম্মিল মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তিনি থানা একটি মামলা দায়ের করেন। ওই মামলায় একই গ্রামের আজমল হোসেন কালাই মিয়ার ভাই মারাজ মিয়াকে আসামী করা হয়। এ মামলা এবং একটি জমির গাছ নিয়ে কালাই মিয়ার গোষ্ঠীর সাথে মোজাম্মিল মিয়ার বিরোধ চলে আসছিল। এ অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে মোজাম্মিল মিয়ার জমির পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে ঘাস কাটতে যায় আজমল হোসেন কালাই মিয়া। খবর পেয়ে মোজাম্মিল মিয়া মহাসড়কের ওই স্থানে গিয়ে ঘাস কাটতে বাঁধা দেন। এ নিয়ে উভয়ের মাঝে বাক-বিতন্ডা হয়। এরপর মোজাম্মিল মিয়া দূরবর্তী একটি জমিতে চলে যান। কিছুক্ষণ পর কালাই মিয়া ও তার গোষ্ঠীর লোকজন মোজাম্মিল মিয়ার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে মোজাম্মিল মিয়া (৬০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে তার মৃত্যু খবর পাওয়ার পর দুপুর ১টার দিকে নিহতের চাচাত চাচা মৃত ইমাম আলীর পুত্র বেনু মিয়া (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকালই তার লাশ দাফন করা হয়েছে।
শুক্রবার রাতে নিহত মোজাম্মিল মিয়ার লাশ গ্রামের বাড়িতে পৌঁছে। তার দু’পুত্রের মাঝে এক পুত্র প্রবাসে কর্মরত আছে। পিতার মৃত্যুর খবর পেয়ে সে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার বাড়ি ফেরা সাপেক্ষে আজ শনিবার নিহত মোজাম্মিল মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন হবে।
খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে নিহতের স্বজনদের দেখতে যান হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তাকে দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়লে তিনি তাদের শান্তনা দেন। এ সময় নিহতের স্বজনরা দোষীদের ফাঁসির দাবি জানান। তাদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে কেয়া চৌধুরী এমপি ঘটনাস্থল থেকে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র-এর সাথে কথা বলেন।
অপরদিকে, মঙ্গলবার রাতে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কালাই মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩৫) ও আজিদ মিয়ার কন্যা আকলিমা (২২) কে আটক করা হয়েছে বলে তাদের পরিবারের লোকজন দাবি জানায়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ফিকলের আঘাতে মোজাম্মিল মিয়া মারা যান। ঘটনার পরপর অভিযুক্ত পরে লোকজন গা-ঢাকা দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com