সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা আসামী না থাকায় সাক্ষ্য হয়নি

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৯৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আসামিরা উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। গত বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে দুই জন সাক্ষী উপস্থিত থাকলেও পর্যাপ্ত আসামি উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ করেননি আদালতের বিচারক। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন ২ নভেম্বর। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার জানান, বৃহস্পতিবার ধার্য তারিখে দুইজন সাক্ষী উপস্থিত হলেও আসামিরা উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। সাক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন জুবেদ আলী মাস্টার ও ফরিদ মিয়া। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com