শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন এর নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টা বার্ষিকী পালিত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রকিব, সহ সভাপতি আব্দুল বাছিত রাসেল, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দীকি, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাহীন আহমদ, যুবনেতা বিভু আর্চায্য, রুপন আহমদ, ফজল মিয়া, মোহাম্মদ আলী, শাহীন আহমদ, তোফাজ্জুল হোসেন, সিরাজ মিয়া, উছমান মিয়া, ফজলু মিয়া, লুলু মিয়া, আব্দুল বশির, জেনারুল মিয়া, কাজল দাশ প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার বাকশালী কায়দায় অবৈধ ভাবে ক্ষমতা আকরে ধরে রেখে বিএনপিকে জব্দ করতে চায়। কিন্তু যুবদলের একজন নেতা বেচে থাকতে তা হতে দেবে না। তারা খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলনে রাজপথে থাকার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে জেলা বিএনপির বিল্পবী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সমবায় সম্পাদক আলহাজ্ব জি, কে গউছের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com