বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে শ্যালক-দুলাভাই সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করার জের ধরে শ্যালক ও দুলা ভাইয়ের লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত চান মিয়ার পুত্র আহাদ মিয়া (৪৫) এর সাথে একই গ্রামের জহুরা বেগম (৪০) এর বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই আহাদ জহুরা বেগমের উপর নির্যাতন চালায়। গতকাল এ বিষয় নিয়ে শ্যালক মুসা মিয়ার সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আহাদ তার স্ত্রী জহুরা বেগমকে মারধর শুরু করে। এ নিয়ে শ্যালক মুসার সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় জহুরা বেগম (৪০), তৌহিদ মিয়া (১৫), মুসা (৩০), সাহেদ (৬০) ও কিরণ মালা (১৪) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আহাদ ও তার লোকজন মুসা মিয়ার বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com