সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকায় রামপাল চুক্তিবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকায় রামপাল চুক্তিবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা শাখার তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “রামপাল চুক্তি ছিঁড়ে ফেল, সুন্দরবন রক্ষা কর”- এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, তেল-গ্যাস রক্ষা কমিটি জেলা শাখার সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা কমরেড হুমায়ুন খান, এডভোকেট জিলু মিয়া, মুজিবুর রহমান, ডাঃ সুনীল রায় প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করেন সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, জাসদ নেতা গোলাম সারোয়ার জাহান লিটন, নাট্যকর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, ছাত্রনেতা সুজিত দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com