সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচং জনাব আলী কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৪৫৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বানিয়াচং জনাব আলী কলেজ ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদল নেতা ফজলুল হাসান নাহিদ, শেখ বাকের, ফজলে হাসান রুমন, সোহেল মিয়া, আবু তাহের ও সাইদুল এর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে গ্যানিংগঞ্জ বাজার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন (ফয়সল)। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন, আজিজুর রহমান (বাবু), শামিম খাঁ, এমদাদুল ইসলাম (রকি), শরিফ মিয়া, কবির আহমেদ, জহির, মাহবুব ফজলে এলাহী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com