বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে চার শিশু হত্যা ৩ জনের সাক্ষ্যগ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৯৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার নির্ধারিত তারিখে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ’র আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষিগণ হচ্ছেন-আব্দুল আহাদ, আফজল মিয়া তালুকদার ও এমরান। আগামী ২৪ ও ২৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময় আদালতের কাঠগড়ায় কারাগারে আটক ৫ আসামী উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টা থেকে মামলার সাক্ষি আব্দুল আহাদের অসামাপ্ত সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর পর অপর দুই সাক্ষি সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। উক্ত মামলায় মোট ৫৯ জন সাক্ষি রয়েছেন। বাদিপক্ষে ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও আসামীপক্ষে চৌধুরী আশরাফুল বারী নোমান মামলা পরিচালনা করছেন।
প্রকাশ, চলতি বছরের ১২ ফেব্র“য়ারী নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের তাজেল মিয়া (৯), মনির মিয়া (৫), জাকারিয়া আহমেদ শুভ (৬) ও ইসমাইল হোসেন (১১)। তারা প্রত্যেকেই একে অপরের চাচাতো ভাই। ঘটনার ৪দিন পর ১৭ ফেব্র“য়ারী বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দাল মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তৎকালিন ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তাদির হোসেন ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এর মাঝে আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, ভাতিজা সাহেদ ও হাবিবুর রহমান আরজু কারাগারে আটক আছেন। উক্ত মামলায় পলাতক আছেন উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com