বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

তেঘরিয়ায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশত আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া মোকামের তাজিয়া মিছিল শেষে ফেরার পথে জমি দিয়ে দৌঁড়ানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তেঘরিয়া মোকাম থেকে বুধবার বিকেলে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল শেষে ফেরার সময় ওই গ্রামের মর্তুজ আলীর ছেলে সুজন দৌঁড়ে হাসান মিয়ার জমির উপর দিয়ে যাচ্ছিল। এ নিয়ে হাসান ও সুজনের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় কমপক্ষে ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com